মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

মহালছড়িতে ধানের শীষের প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক নির্বাচনী সভা ও পথসভায় অংশ নেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়নের খেলার মাঠ, ২ নম্বর মুবাছড়ি ইউনিয়নের মৈত্রীপুর বৌদ্ধ বিহার, ১ নম্বর মহালছড়ি সদর ইউনিয়নের শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণ, উপজেলা বিএনপি কার্যালয়, ঈদগা মাঠ, চোংড়াছড়ি স্কুল মাঠ, ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি খেলার মাঠ এবং মাইসছড়ি সবজি বাজারে সভা ও পথসভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, মহালছড়িসহ পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এসব খাতে উন্নয়ন কার্যক্রম জোরদার করার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করাই তার রাজনৈতিক অঙ্গীকার।

সভা ও পথসভাগুলোতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *