বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর বেসরকারি বিজয়,

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবান-৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সুজাউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

একই সঙ্গে এই আসনে গণভোটে ‘না’ ভোটের সংখ্যাই বেশি ছিল। ‘না’ ভোট দিয়েছেন ৯০ হাজার ১৫৬ জন এবং ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭১ হাজার ৪১৭ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বান্দরবান জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এ তথ্য জানান।

কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, বান্দরবান-৩০০ আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

অন্যদিকে, জাতীয় পার্টি-এর লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, প্রাপ্ত ফলাফল চূড়ান্ত যাচাই শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *