মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বাঙ্গালহালিয়ায় এডিপি ও বাজেট প্রণয়নে জন-অংশগ্রহণমূলক সহায়তা বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) এবং বাজেট প্রণয়নে জন-অংশগ্রহণমূলক সহায়তা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।
এসময় বক্তারা তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে স্থানীয় জনসাধারণের মতামতের ভিত্তিতে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং প্রকল্পের সঠিক বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ, রাজস্থলী প্রেস ক্লাবের সহসভাপতি চাইথোয়াইমং মারমা, প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর লেলিনা চাকমা, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার নিতু প্রসাদ চাকমা, ইউপি সদস্য শিমুল বিশ্বাসসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন এবং নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদাগুলো সভায় উপস্থাপন করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের সমন্বিত উদ্যোগের ফলে প্রান্তিক পর্যায়ে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *