April 16, 2026, 11:42 am
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন
Notice :

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন

ঈদগাঁও প্রতিনিধি।।

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

কর্মসূচির শুরুতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের স্মরণে ভাষা আন্দোলনভিত্তিক আলোচনা সভা, শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনা, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খূরশীদুল জন্নাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন। সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রাহাত কালাম এবং পবিত্র গীতা পাঠ করেন দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী অর্ণব পাল। জাতীয় সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন দল। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস. এম. তারিকুল হাসান (তারেক)।

আলোচনা পর্বে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ খালেদ এবং বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। তারা ভাষার গুরুত্ব ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা আবৃত্তি করেন দশম শ্রেণির সুহাইফা জান্নাত সামিয়া, অষ্টম শ্রেণির সানিফা রমজান নিহা ও রাত্রি দে মনি। একুশের গান পরিবেশন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিপর্ণা তালুকদার ঐশী। দেশাত্মবোধক গান পরিবেশন করেন অর্ণব পাল ও তিপর্ণা তালুকদার ঐশী।

ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।

আলোচনায় বক্তারা বলেন, ভাষার মাধ্যমেই মানুষ ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান, সমাজ ও ভবিষ্যতের কথা প্রকাশ করে। ভাষা মানুষের ভাবনা, অনুভূতি ও প্রয়োজন প্রকাশের প্রধান মাধ্যম। তারা আরও বলেন, জগতের সব সৃষ্টিরই নিজস্ব ভাষা রয়েছে—মানুষের ভাষা সশব্দ, অন্য সৃষ্টির ভাষা অনেক ক্ষেত্রে নিঃশব্দ হলেও তা নিজ নিজ অস্তিত্ব প্রকাশ করে।

সার্বিকভাবে শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করা এবং মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।