সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় পাহাড়ি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি উপস্থিত থেকে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এ সময় পাহাড়ি নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজক সূত্র জানায়, এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মোট ৩৯ জন স্থানীয় বাসিন্দা চিকিৎসাসেবা গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের চিকিৎসাসেবা তাদের জন্য সহায়ক। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *