রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ঈদগাঁওয়ে ইফতার ও দোয়া মাহফিল

ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_2

মাহে রমজানের ষষ্ঠ রোজা উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বক্তারা বলেন, রমজান কেবল সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাস নয়, এটি চরিত্র শুদ্ধি ও নৈতিক উৎকর্ষ অর্জনের গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি রোজা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও নেক আমলের নতুন সুযোগ তৈরি করে।

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা কমিটির উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও বাজারের মাতবর সুপার মার্কেটের হারুন এন্ড বিরিয়ানি হাউজে রোজাদারদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসএস ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম। সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলমের সহযোগিতায় মাহফিলটি সম্পন্ন হয়।

“খোশ আমদেদ, মাহে রমজান—রমজানের দিনে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন” শীর্ষক স্লোগানে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ শামসুল হক আজিজী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ শহীদ উল্লাহ মিয়াজী, খেলাফত মজলিশ ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিন এবং জালালাবাদ ইউনিয়নের সদস্য মো. আবু তাহের।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ঢাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল্লাহ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের সচেতন প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *