বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

রাজস্থলীতে বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতনের বার্ষিক সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতনের বার্ষিক সঙ্গীত পরীক্ষা ২০২৬ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০:৩০ থেকে দুপুর পর্যন্ত বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের স্নাতকোত্তর পাস করা বেতার ও টিভি শিল্পী শ্রাবন্তী দাশ। ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি ও বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরীক্ষার উদ্বোধন করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান।

সভায় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বেতার ও টিভি শিল্পী স্বরুপ দেবনাথ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী প্রেসক্লাবের সহসভাপতি চাইথোয়াইমং মারমা, সাধারণ সম্পাদক মোঃ সুমন খান ও সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ।

বক্তারা পড়ালেখার পাশাপাশি সঙ্গীত চর্চার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “শিশুর মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি ও সঙ্গীত চর্চা গুরুত্বপূর্ণ। সঙ্গীতের মাধ্যমে দেশপ্রেম ও সহমর্মিতা ছড়িয়ে দিতে সকলকে এগিয়ে আসতে হবে।”

এই বার্ষিক সঙ্গীত পরীক্ষায় লিখিত ও মৌখিক দুই ক্যাটাগরিতে বাঙ্গালহালিয়া ও আশপাশের ৫০ জন ক্ষুদে শিল্পী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *