বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা

রাঙামাটির বরকলে অগ্নিদগ্ধ দুই শিশুর পরিবারকে বিজিবির আর্থিক সহায়তা

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ১২ ব্যাটালিয়নের ছোট হরিনা জোন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ছোট হরিনা জোনের উদ্যোগে অগ্নিদগ্ধ দুই শিশুর অসহায় পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশু অগ্নিদগ্ধ হয়। এক ঘটনায় হাসান মোল্লার পাঁচ বছর বয়সী কন্যা মোছা. পাখি আক্তারের গায়ে আগুন লেগে হাত ও শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়। অপর ঘটনায় একই এলাকার শাহিন গাজীর পাঁচ বছর বয়সী ছেলে গরম ভাতের মাড় পড়ে শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়।

ঘটনার সংবাদ পেয়ে ছোট হরিনা জোনের দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়। পরে মঙ্গলবার বিকেলে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী অগ্নিদগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তার জন্য মোট ১৮ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতরা ছোট হরিনা জোনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *