সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়িতে ‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়ে শিশুর জন্য’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এবং দাতাগোষ্ঠীর সহায়তায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মান্নান এবং সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মো. বাবুল আক্তার। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার সাধন তঞ্চঙ্গ্যা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবির পরিদর্শক অনুপ বড়ুয়া, ইউএনও অফিসের সজীব চাকমা, প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা, স্বাস্থ্যকর্মী রেনু চাকমা, কনিকা চাকমা ও প্রীতি তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী নেত্রী ও প্রশিক্ষণার্থীরা।

এছাড়া পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়নাধীন Ecosystems Restoration and Resilient Development in CHT (ERRD-CHT) প্রকল্প এবং Women and Girl Empowerment through Inclusive Education (WGEIE) in CHT প্রকল্পের আওতায়ও দিবসটি পালন করা হয়। এ উদ্যোগে Global Affairs Canada (GAC) সহায়তা প্রদান করছে।

আলোচনায় বক্তারা বলেন, একীভূত শিক্ষার মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, আত্মবিশ্বাস জোরদার করা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *