রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি।।
বান্দরবানের থানচি উপজেলার লিক্রী সীমান্ত সড়কে দূর্ঘটনায় একটি টয়েটো, ঢাকা মেট্রো -ঘ ০২২১৩৪গাড়ি চালক নিহত হয়েছেন। এসময় গাড়িতে থাকা তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকারি দল ছুটে যান।

৩০ আগস্ট,২০২৬ আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে লিক্রী সড়কের রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন দুর্ঘটনা কবলিত গাড়ি চালক মো. দেরাজ মিঞা, সাংঃ দক্ষিণ ডলু, লোহাগাড়া উপজেলার কবির আহমদের ছেলে।

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত আহতদের পরিচয় হলেন-কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মোঃ মিজান, একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মোঃ কায়েস, লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম।

জানা যায় ঠিকাদার আবদুর রহিম জানান, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি-লিক্রী সড়কে কাজ করে আসছে। রোববার সকালে কাজের স্থান পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

জানতে চাইলে থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার জানান দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করে, নিহত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ হাসিবুল হোসেন থেকে জানতে চাইলে বলেন একজনের মরদেহ এবং আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তিনজনের মধ্যে দুজনের আঘাত সামান্য, অপর জনের কোমড়ে ইনজুরি থাকায় উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *