সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে রামগড় জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। পাশাপাশি একটি মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান প্রদান, একটি মসজিদের নির্মাণকাজের জন্য আর্থিক অনুদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ এবং কয়েকজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *