সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ছাত্রদলের উদ্যোগে তিনটি ইউনিয়নের অর্ধশতাধিক নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, উপজেলা তাঁতিদলের সভাপতি মো. ওসমানসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি বলেন, সাধারণ মানুষের পাশে থাকার অংশ হিসেবে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *