সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

লামায় ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি:।

রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুরে ইউনিয়নের সুতাবাদী পাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় অসচ্ছল পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইসমাইলুল করিম, সাধারণ সম্পাদক মাহবুবুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ এবং সদস্য নাজমুল ইসলাম।

সমিতির সভাপতি মো. ইসমাইলুল করিম বলেন, সমাজের অসচ্ছল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উপহারপ্রাপ্ত কয়েকজন জানান, ঈদ উপলক্ষে এ সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। এতে তারা পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *