
রাঙ্গামাটির বিলাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সহকারী সার্জন ডা. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ গোলাম আজম, ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, বিউবির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, উপজেলা পল্লী পুষ্টি কর্মকর্তা অসীম চাকমা, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরণ তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং জাতীয় মহিলা সংস্থার সাধন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও মতবিনিময় করা হয়।