সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ২৫শে মার্চ ভয়াল কালরাত ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা তথ্য অফিসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। বিশেষ অতিথি ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, লামা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

প্রধান অতিথি মো. মঈন উদ্দিন তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে গণহত্যা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই দিনের গুরুত্ব তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে উন্নত বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে হবে।”

আলোচনা সভায় বক্তারা ২৫শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লোমহর্ষক দিনগুলোর স্মৃতিচারণ করেন।

সভা শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য সুধীজনের জন্য মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *