সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

আলীকদমে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

‎বান্দরবানের আলীকদম উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ ২০২৬) উদযাপিত হয়েছে। ‎দিবসটি উপলক্ষে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
‎সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর পর্যায়ক্রমে উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
‎সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।
‎কুচকাওয়াজ অনুষ্ঠানে সালামী ও অভিবাদন গ্রহন করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম,  আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ। এছাড়া উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি অফিসার মোঃ সোহেল রানা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি। আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.রিটন এবং প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
‎এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *