বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসন ও ক্রীড়া সংস্থার ক্রীড়া সামগ্রী বিতরণ রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১

মাদক বিরোধী সংগঠন নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের সহায়তায় এক ইয়াবা ব্যবসায়ী আটক

মো.জয়নাল আবেদীন, আলীকদম

মো.জয়নাল আবেদীন, আলীকদম
বান্দরবানের আলীকদম উপজেলার মাদক বিরোধী সংগঠন নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের সহায়তায় ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫৭ বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কের মধ্যবর্তী চার রাস্তার মোড়ের খলিলের দোকানের সামনে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু কান্তি এবং সঙ্গীয় সহকারি আনসার কোম্পানি কমান্ডারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬০পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন, আলীকদম ১নং সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড উত্তর পালংপাড়ার বাদশা মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২৭) ১৬ ডিসেম্বর বিকালে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের সহায়তায় এই ইয়াবা কারবারীকে আটক হয়।
পরবর্তীতে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবগত করে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাহার নিকট হতে ইয়াবা ও ইয়াবা প্রাপ্তির বিষয়টি স্বীকার করেন।
আটককৃত ইয়াবা কারবারীর মৌখিক বক্তব্য জানা যায়, পাশ্ববর্তী আব্বাস কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এক ইয়াবা বিক্রেতা ব্যক্তির বাসায় আলীকদম থানা পুলিশ ও  আনসার সদস্যরা স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে আটককৃত ব্যক্তির দেখানো মতে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী সজুরো বেগম, পিতা: বাহার আলী, স্বামী: বদিউল আলম নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আব্বাস কারবারী পাড়ায় তার বাসাতে তল্লাশি চালানো হয় তবে উক্ত ইয়াবা ব্যাবসায়ী আটক হয়েছে মর্মে সংবাদ পেয়ে ইয়াবা কারবারি সজুরো বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে থেকে পালিয়ে যান।
আলীকদম থানার পুলিশ জানায়, আটককৃত ইয়াবা কারবারি মোহাম্মদ আব্দুল্লাহ সহ তার নিকট হতে প্রাপ্ত ইয়াবা নিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বান্দরবান আদালতে সৌর্পদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *