May 2, 2026, 5:17 pm
শিরোনাম :
বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমার বর্ণিল উদযাপন বুদ্ধ পূর্ণিমায় বিলাইছড়িতে ১০৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালিত লামায় কুইজ্জাখোলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় ‘Special Program – Development (Agriculture)’ প্রকল্পে বিভিন্ন খামারে IoT ডিভাইস স্থাপন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
Notice :

বৈসাবি ও বাংলা নববর্ষ ঘিরে মহালছড়িতে বিশেষ আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি
আসন্ন বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উৎসবকালীন নিরাপত্তা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব ও করণীয় তুলে ধরেন এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের মেজর মিনহাজুল আবেদীন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় বক্তারা বলেন, বৈসাবি ও বাংলা নববর্ষ পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এ সময় সকল শ্রেণি-পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন, ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি। তারা সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসব উদযাপনের আহ্বান জানান।

এছাড়াও উৎসব চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়।