বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসন ও ক্রীড়া সংস্থার ক্রীড়া সামগ্রী বিতরণ রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মাটিরাঙ্গায় ব্র্যাকের কর্মসূচি

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
oplus_2

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা। এ ছাড়া বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেন এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল।

কর্মসূচিতে জানানো হয়, প্রকল্পের আওতায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, তাপমাত্রা বৃদ্ধিজনিত রোগ, ডায়রিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নারী ও শিশুস্বাস্থ্যে বিশেষ গুরুত্ব দিয়ে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং নিয়মিত স্বাস্থ্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু পরিবেশে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।” তিনি আরও বলেন,“সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

কর্মসূচিতে উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *