April 21, 2026, 3:25 pm
শিরোনাম :
রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বাংলা পরীক্ষা সম্পন্ন; অনুপস্থিত ২ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা ২৪ বছর ধরে বিছানায় বন্দি আয়শা আক্তার, অসহায় মায়ের নীরব সংগ্রাম বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী
Notice :

বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী

Reporter Name

তসলিম উদ্দীন, বরকল প্রতিনিধি

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকলেও উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বরকল  উপজেলার ৩টি কেন্দ্রে মোট  ৩শ ৩৪ জন পরীক্ষার্থী এসএসসি  ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবছর বরকল  সরকারী মডেল  উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে  মোট ১৬৮ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ৬৯ জন ছাত্র এবং ৯৯ জন ছাত্রী রয়েছেন। একেন্দ্রে ১জন ছাত্র ও ২জন ছাত্রী অনুপস্থিত রয়েছেন।

এছাড়াও বরকল সীমান্ত ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে ) ভোকেশনাল  পরীক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত  ৫৪জন। অপরদিকে  শুভলং উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে  মোট পরীক্ষার্থী রয়েছেন ১১২জন। তার মধ্যে সবাই উপস্থিত ছিলেন।

বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নিরবিচ্ছিন্ন ভাবে পরীক্ষা চলমান রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের হলে শিক্ষকদের পাশাপাশি  নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশ ঠিক রাখতে সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়েছে।

পরীক্ষার আনুষাঙ্গিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া  বলেন, যথাসময়ে পরীক্ষার কেন্দ্র গুলোতে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রত্যেকটি কেন্দ্রের হলে হলে সিসিটিভি স্থাপন করা হয়েছে।