November 23, 2026, 2:44 am
শিরোনাম :
বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে জোন কমান্ডার, অনুদান প্রদান

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

 

সোমবার (৯ নভেম্বর) উপজেলার কুশীনগর বন বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেন তিনি।

প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পর কুশীনগর বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে চাকমা, মারমাসহ বিভিন্ন সম্প্রদায়ের হাজারো পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পরিদর্শনকালে জোন কমান্ডার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন। এ সময় উৎসবের সার্বিক আয়োজনের জন্য লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে বিহার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

স্থানীয় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা