April 28, 2026, 2:39 pm
শিরোনাম :
ঈদগাঁও ও চৌফলদন্ডীতে পৃথক ঘটনায় নিহত ২  পোকখালী ও চৌফলদণ্ডীতে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে নাশকতা হাতি দেশের সম্পদ এদের রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়া এমপি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার বাঘাইছড়িতে বোরো ধান কাটায় ব্যাস্ত সময় পাড় করছে কৃষক, ভালো ফলনের মাঝেও আবহাওয়ার শঙ্কা, খরচ ও বাজারমূল্যে দুশ্চিন্তায় কৃষক খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জমজমাট ফাইনাল, দুই বিভাগেই চ্যাম্পিয়ন এপিবিএন শ্মশানে কুঁড়িয়ে পাওয়া সেই নবজাতকের নতুন ঠিকানা চট্টগ্রামের ‘ছোটমনি নিবাস দুর্গম কুরুকপাতায় টিকাদান ও চিকিৎসা কার্যক্রমে নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কৃষকের উন্নতির কথা ভেবেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন — দীপেন দেওয়ান এমপি বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা সাজেকে ইয়াবা ও গাঁজা সহ চারজনে আটক করেছে সেনাবাহিনী দীর্ঘদিন চিকিৎসার পর – মৃত্যুর কাছে হেরে গেলো অর্ধশত বয়সী হাতিটি
Notice :

হাতি দেশের সম্পদ এদের রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়া এমপি

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি::

চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বন উজাড় হয়ে যাওয়ায় হাতিসহ বন্য প্রাণী ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাদের সুরক্ষায় কাজ করতে হবে। হাতি  আমাদের দেশের সম্পদ, এদের রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। হাতি অত্যন্ত সংবেদনশীল একটি প্রাণী, হাতি ক্ষতিগ্রস্থ না হলে তারা মানুষের ক্ষতি করেনা। তাই প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় হাতির কোন রকম ক্ষতি বা তাদের অভয়ারণ্যগুলো ক্ষতিগ্রস্থ করা যাবেনা। এ জন্য তিনি হাতি এবং মানুষের মাঝে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটির জেলার বিভিন্ন উপজেলায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নাজম আশরাফী। বন বিভাগের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হাতি চলাচলের রাস্তাসহ তাদের খাবারগুলো ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তিনি হাতির সুরক্ষা কার্যকর উদ্যোগ গ্রহন করতে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করার আশ্বাস প্রদান করেন এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে বন  বিভাগকে পরিকল্পনা প্রনয়নের আহবান জানান।

অনুষ্ঠানে বন্য হাতি দ্বারা মৃত্যুবররণকারী ২ জনের পরিবারকে ৬ লক্ষ টাকা এবং বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত ৭৬ পরিবারকে ২০ লক্ষ ৩৬ হাজার টাকার চেকসহ সর্বমোট ২৬ লক্ষ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া চেক বিতরণ অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী জেলার ৪৩টি নিবন্ধিত ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।