মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনে এর আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বান্দরবানের জেলা প্রশাসক ও সানিউল ফেরদৌস উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম হতে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশব্যাপী অনুষ্ঠেয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষনা করবেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা।

এসময় জেলা প্রশাসক বলেন, আগামী ২ মে বিকাল ৩টায় সারাদেশের ন্যায় নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন উপলক্ষ্যে বান্দরবান জেলা স্টেডিয়াম এ’জৈলা পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। এ আয়োজন সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ এর প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার এবং মার্শাল আর্ট নিয়ে ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বান্দরবানে সহস্রাধিক শিশু-কিশোররা বিভিন্ন ইভেন্টগুলো তে অংশগ্রহণ করছে। জেলায় ৮টি দল অংশগ্রহন করবে এবং ইভেন্টগুলো তে প্রতিটি উপজেলা থেকে ১৪৪ জন করে খেলোয়াড় অংশগ্রহন করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *