সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা সহ এক যুবক আটক বৈরি আবহাওয়াকেও হার মানাল নতুন কুঁড়ি স্পোর্টস: খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের ফুটবল লড়াইয়ে উত্তাপ, উত্তেজনা আর উচ্ছ্বাস বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন সারাদেশের মত পার্বত্য জেলা সাচিং প্রু জেরী এমপি’র শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির ধর্মপুরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তি আটক মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বরকলে ১২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ রাঙ্গামাটি বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ বান্দরবানে হামে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫ সভাপতি- জাহিদ, সাধারণ সম্পাদক- সোহেল ও সাংগঠনিক- আশিকুর; খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, লংগদু জোন তেজস্বী বীরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন খাগড়াছড়ির ভাইবোনছড়ার প্রত্যন্ত এলাকার ৯৬পরিবার পেল সুপেয় পানি অলি-রনি-গালিবের নেতৃত্বে আট বছর পর রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটি বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন
Notice :

সভাপতি- জাহিদ, সাধারণ সম্পাদক- সোহেল ও সাংগঠনিক- আশিকুর; খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং আশিকুর রহমান আশিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রদলে নতুন উদ্যম, প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক গতিশীলতার প্রত্যাশা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

একই সঙ্গে, নবগঠিত কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাদের ত্যাগ, শ্রম ও সাহসিকতা সংগঠনের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে নেতারা জানিয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের আদর্শ ধারণ করে এই নতুন নেতৃত্ব খাগড়াছড়িতে ছাত্ররাজনীতিকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং জনমুখী করে তুলবে।

নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম জাহিদ অনুভূতি প্রকাশ করে বলেন,”নতুন নেতৃত্ব, নতুন উদ্যম ও নতুন প্রত্যয়ের এক অনন্য সূচনা হলো এই পূর্ণাঙ্গ কমিটি। এটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়, বরং ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামে একটি নতুন দিকনির্দেশনা। যারা দায়িত্ব পেয়েছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত মেধা, শ্রম ও ত্যাগে খাগড়াছড়ি জেলা ছাত্রদল আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে।” তিনি আরও বলেন,”যারা এবার কমিটিতে স্থান পাননি, তাদের অবদানও সমানভাবে মূল্যবান। সংগঠনের প্রতিটি অর্জনের পেছনে তাদের ত্যাগ ও শ্রম জড়িয়ে আছে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামীর পথচলা এগিয়ে নিতে চাই।”