শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া ইসলামপুরে মহান বিজয় মাস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

রিপোর্ট: মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া 

রিপোর্ট: মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া 

​মহান বিজয় মাস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় হল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর রাষ্ট্রচিন্তা ও আধুনিক বাংলাদেশের রূপরেখা

​তারেক রহমানের চিন্তা ভাবনার আলোকচিত্র প্রদর্শনী সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।

 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আলোকচিত্র প্রদর্শনী। ছবির মাধ্যমে প্রদর্শিত হয়েছে কীভাবে একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব। উপস্থিত দর্শনার্থী ও সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের আগামীর সমৃদ্ধ বাংলাদেশের পরিকল্পনা ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।

 

​আলোচনা সভায় ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বলেন,আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ পুনর্গঠনের যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত বিজয় নিশ্চিত হবে। বক্তারা আরও উল্লেখ করেন, বিজয় মাসের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

​ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *