শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

আলীকদমে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন

Reporter Name

মোঃ জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবান পার্বত্য জেলার ১৩ প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন। বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিততা ও নানা অনিয়মের অভিযোগে আলীকদম উপজেলার দুর্গম এলাকার ১৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত মঙ্গলবার এই নির্দেশ দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। পরে বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

মামলায় অভিযুক্ত শিক্ষকরা হলেন, আলীকদম উপজেলার রেংপু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, হাবেকুন্নার, নার্গিস তামান্না ও মোতাহার বেগম। রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাস উদ্দিন, মো. জাবেদ ও রিয়াজুল জান্নাত।

এছাড়া মেনকেউ মেনক পাড়া প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব স্রো এবং সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, বদিউর রহমান রুস্তম ও কোহিনুর আক্তার, রোমেন দাশের নামও মামলায় রয়েছে।

আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত উপস্থিতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে বিভাগীয় মামলার আবেদন করে।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পরিনয় চাকমা প্রতিবেদককে জানান, ‘আলীকদমের দুর্গম এলাকার বিদ্যালয় গুলোতে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে আলীকদম উপজেলার ১৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য চলতি সপ্তাহে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্তের পর জেলা পরিষদে বিভাগীয় মামলার আবেদন করা হলে সেটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *