শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭ কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভারতে পাচার কালে ১২বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ ৩বিজিবি ব্যাটালিয়ন পানছড়ি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মদ ভেবে ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার আটক, বিজিবির অভিযান মাটিরাঙ্গায় GAP নীতিমালায় আমের প্রদর্শনী প্লট ও পিএফএস স্কুল কার্যক্রম বাস্তবায়ন জলবায়ু সহনশীল উন্নয়নে গুইমারায় লোকাল রেজিলিয়েন্স প্ল্যান উপস্থাপন

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবক এবং পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আরও ৫ জনসহ সর্বমোট ৭ আসামিকে গ্রেফতার করেছে। ১৮ জুন আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশের প্রচারিত বিজ্ঞপ্তি সূত্রে জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, বোতলের ছিপি, গ্যাস লাইটার ও ফয়েল পেপার জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

​পৃথক অভিযানে পোকখালী ইউনিয়ন থেকে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি এবং ইসলামাবাদ ইউনিয়ন থেকে অপরাধে জড়িত সন্দেহে (১৫১ ধারায়) আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

​ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানাকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *