
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া শহীদ জিয়াউর রহমানের ১ম সমাধিতে শুক্রবার সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন সদ্য নিয়োগ প্রাপ্ত প্রকৌশলী বেলায়েত হোসেন।
শ্রদ্ধা নিবেন শেষে তিনি বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে ভালোবেসে উন্নয়নে শিকড়ে নিয়ে গেছেন তেমনিভাবে ওনার আর্দশকে লালন করে চট্টগ্রাম নগরকে যুগোপযোগী করে তোলার চেষ্টার করবো। পরিকল্পিত নগরী গড়ে তোলার ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।
জিয়াউর রহমানের ১ম সমাধিতে জিয়ারত শেষে রাউজান পাহাড়তলিতে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়া যুবদল নেতা মাসুদ এর কবর জিয়ারত করে পরিবারের সাথে সৌজন্য শোকবার্তা প্রকাশ করে অপরাধীদের বিচারের আওতায় দাবি জানান।
উপস্থিত ছিলেন উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম,নুরুল ইসলাম বাবুল,ইউসুফ তালুকদার,জসিম উদ্দিন চৌধুরী,শাওন উদ্দিন রবি,একরাম মিয়া, আশরাফুল হক হারুন, ইউনুস তালুকদার মনি। এসময় উত্তরজেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।