শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

অরণ্য পাড়া গ্রামে হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি
স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার লক্ষ্যে,অরণ্য পাড়া গ্রাম গুলোতে ৩৮বিজিবি ব্যাটালিয়ন, বংকুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ২০ জুন ২০২৬, শনিবার দিনব্যাপী,বিজিবির কর্তৃক হাম রুবেলা টিকাদান বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বংকুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ প্রদীপ পাড়া এলাকায় কয়েকজন শিশু হাম-রুবেলার উপসর্গে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, একজন কিশোরীর মৃত্যু এবং আরও কয়েকজন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।তার ধারাবাহিকতায় মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার থেকে সীমান্তবর্তী দুর্গম পার্বত্য জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-এর বলিপাড়া জোন (৩৮ বিজিবি) মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার থেকে বংকুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ প্রদীপ পাড়া ও শালুকিয়া পাড়া এলাকায় হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন-এর সার্বিক দিকনির্দেশনা ও অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি এর সার্বিক তত্ত্বাবধানে এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক সহযোগিতায় একটি অভিজ্ঞ মেডিকেল টিম উক্ত টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করেন।

উক্ত ক্যাম্পেইনের আওতায় সম্ভাব্য আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও টিকাদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়,একই সঙ্গে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়। দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি পুরো কার্যক্রমকে আরো অর্থবহ,প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সীমান্ত এলাকার মানুষের কল্যাণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ৩৮বিজিবি ব্যাটালিয়ন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *