মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারিশ্যা ইউনিয়নের বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ যেন অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং নদী রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনসহ সকল পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *