সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা যৌথবাহিনীর অভিযানে ৬ শত পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২.৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মানিকছড়িতে তিনটহরী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত বরকলে ১২ বিজিবির আর্থিক সহায়তা ও অনুদান প্রদান বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন পানছড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন পানছড়িতে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অরণ্য পাড়া গ্রামে হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামপুর পোড়াবন জামে মসজিদ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে যুবদল নেতার মতবিনিময়

ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে গভীর রাতে ৪টি বসতবাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে (সোমবার ২২ জুন) রাত ২টায়। দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত বাড়ি ০৪টিতে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়। এ সময় লুটপাটের পাশাপাশি এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। লামায় ফাইতং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকায় এ’ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাঙ্গাঝিরি গ্রামের মৃত নুরুল হকের ছেলে নুর আলম এবং একই গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তার ও ফাইতং উচ্চ বিদ্যালয় পূর্ব পাশে সুনিয়া আক্তার, আহমদ কবির মিয়া খামার, বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে তাণ্ডব চালায়।

ভুক্তভোগী নুর আলমের বাড়ি থেকে ডাকাত দল দুটি মোবাইল ফোন, একটি বিদেশি টর্চলাইট এবং নগদ ৪ হাজার টাকা লুট করে। পরে তারা পাশের বুলবুলি আক্তারের বাড়িতে প্রবেশ করে চারটি মোবাইল ফোন ও চারটি টর্চলাইট নিয়ে যায়। লুটপাটের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দিলে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে আহত করে এবং পরে পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানায়।

এ বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এস আই) মিনহাজুল ইসলাম প্রতিবেদক’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *