বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলায় ৩১ বীর আলীকদম সেনা জোনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ৩১ বীর আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচির প্রথম পর্যায়ে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার এবং সেন্ট মেরিস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ২ হাজারসহ মোট ৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়।

এছাড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মুরুংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আলীকদম সেনা জোনের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন পাড়া ও জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ৬৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন, জীবিকা ও পরিবেশগত নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও ভূমিকা রেখে যাচ্ছে। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *