বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পল্লী দারিদ্র‍্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন পিডিবিএফ রাঙ্গামাটি অঞ্চলের উপ-পরিচালক মো. আমিনুল হক।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফেরদৌস মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকল্প পরিচালক আব্দুর রহিম এবং মাঠ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব গঠন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালাটি টানা তিন দিনব্যাপী চলবে।

বক্তারা আরও জানান, পল্লী দারিদ্র‍্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটি সমিতি গঠন, ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগে সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

সংস্থাটির লক্ষ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, টেকসই দারিদ্র‍্য বিমোচন এবং গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, নারী উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও পিডিবিএফ ভূমিকা রেখে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *