শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ-পরবর্তী আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতাকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে সত্য ও মিথ্যা তথ্যের পার্থক্য নির্ণয়ে সাংবাদিকদের আরও সতর্ক, দক্ষ ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, তথ্য যাচাই-বাছাই বা ফ্যাক্ট চেকিং এখন শুধু একটি দক্ষতা নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার অপরিহার্য অংশ। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এস. এম. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব সাংবাদিকতায় প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের মিডিয়া অ্যান্ড ইলেকশন প্রকল্পের প্রধান শাকিল এম ফয়সাল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল।

বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে সঠিক ধারণা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এআই-এর ইতিবাচক ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, অনলাইন নিরাপত্তা এবং পেশাগত ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে তারা গুরুত্বপূর্ণ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে বলে তারা মনে করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যের সত্যতা যাচাই এবং নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করার প্রত্যয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *