শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

প্রতি কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারী মো. ইয়াছিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল রাজ্জাকসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *