শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
বৈবাহিক সম্পর্কের সূত্রে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে চীন থেকে বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলায় এসেছেন শি লা (৩৮) নামের এক চীনা নাগরিক।

বৃহস্পতিবার (২৫ জুন) তিনি তার স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী সন্তানকে নিয়ে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহাজন পাড়ায় শ্বশুরবাড়িতে পৌঁছান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থলীর মহাজন পাড়ার বাসিন্দা খই সিং প্রু মারমা (৩০) ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে চীনা নাগরিক শি লা’র সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের পর খই সিং প্রু মারমা স্বামীর সঙ্গে চীনে চলে যান। বর্তমানে তারা চীনেই স্থায়ীভাবে বসবাস করছেন।

পারিবারিক সূত্র জানায়, এটি তাদের দাম্পত্য জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে আগমন। তারা এক মাসের অন-অ্যারাইভাল ভিসা নিয়ে দেশে এসেছেন।

এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় চীনা নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই তাকে এক নজর দেখতে শ্বশুরবাড়িতে ভিড় করছেন।

এ বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন জানান, চীনা নাগরিকের আগমনের বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় পরিবারের সঙ্গে মহাজন পাড়ায় অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *