শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা যুব বিভাগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন জুমার নামাজের পর শহরের বাজারঘাটা প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের প্রভাব ছড়িয়ে পড়ছে এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও এর ঝুঁকিতে রয়েছে। তারা দাবি করেন, দেশে প্রায় ৮২ লাখ মাদকাসক্ত রয়েছে এবং তাদের উল্লেখযোগ্য অংশ ১৮ বছর বয়সের আগেই মাদকে আসক্ত হয়ে পড়ে।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এ পরিস্থিতি সামাজিক অস্থিরতা, সহিংসতা এবং জাতীয় উন্নয়নের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তারা মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির এবং সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসনে সরকারি উদ্যোগ আরও সম্প্রসারণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক সরঞ্জাম, প্রযুক্তিনির্ভর গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত জনবল দিয়ে শক্তিশালী করার দাবি জানান। পাশাপাশি মাদক কারবারি, বহনকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে শহর যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল জব্বারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উখিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *