শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

প্রতিহিংসায় ক্ষুব্ধ হয়ে ১৫ বছরের শিশুকে মামলায় আসামি করে আদালতে পাঠালেন, রামগড় থানার ওসি

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মোবাইল চুরির একটি মামলায় ১৫ বছর বয়সি এক শিশুকে আসামি করে আদালতে পাঠালেন রামগড় থানার ওসি। এ ঘটনায় মানবিক ও আইনি প্রশ্ন উঠেছে।

এসময় চুরির অভিযোগে আটক ১৫ বছরের শিশু ফয়সাল কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমি চুরি করিনি’। শিশুটির পরিবার দাবি করেছে, সে চুরির সঙ্গে জড়িত ছিল না। বরং প্রকৃত অভিযুক্তের সঙ্গে অজান্তে একটি মোবাইল ফোন বিক্রি করতে যাওয়ায় তাকে মামলায় জড়ানো হয়েছে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং শিশুটির মুক্তি দাবি করেছে। গত মঙ্গলবার (২২শে জুন) দুপুরে রামগড় পৌরসভার ০৮ নং ওর্য়াড় ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় এঘটনাটি ঘটে।

শিশুটির বাবা মো.হানিফ জানান, তার ছেলে কখনো মোবাইল চুরির ঘটনায় জড়িত ছিল না। পরিবারের ভাষ্য, প্রকৃত অভিযুক্ত ব্যক্তি নয়ন শিশুটিকে জানায় যে মোবাইলটি তার খালার এবং সেটি বিক্রি করতে হবে। সেই বিশ্বাসে শিশু ফয়সাল তার সঙ্গে দোকানে গেলেও মোবাইলটি চুরি করা ছিল—এ তথ্য সে জানত না।

পরিবারের অভিযোগ, এ ঘটনার পর রামগড় থানার ওসি নাজির আলম শিশুটির বক্তব্য গুরুত্ব না দিয়ে তাকে ৩৮০, ৪১১ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় আসামি করেন। জন্মসনদে শিশুটির বয়স ১৫ বছর হলেও ওসি মামলায় ১৬ বছর দেখিয়েছেন।

এছাড়া শিশুটিকে হাতকড়া পরিয়ে খাগড়াছড়ি আদালতে নেওয়া হয় বলেও পরিবারের অভিযোগ। পরে খাগড়াছড়িতে শিশু হাজতের ব্যবস্থা না থাকায় তাকে গাজীপুরের শিশু হাজতখানায় পাঠানো হয়।

শিশুটির বাবা আরও দাবি করেন, আটক অভিযানের সময় স্থানীয় এক সাংবাদিক সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যদের পরিচয় জানতে চাইলে সাংবাদিক ও পুলিশের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সাংবাদিক বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন। পরিবারের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসাবশত শিশুটিকে মামলায় জড়িয়েছেন।

শিশুকে আটক করতে গেলে সমাজসেবা অফিসারকে জানানোর নিয়ম থাকলেও ওসি অবগত না করে শিশুটিকে আটক করে এবং দুইদিন যাবত শিশুটিকে থানায় আটকে রাখে।

এ ঘটনায় শিশুটির পরিবার বলছে, একজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ভবিষ্যৎ ও মানসিক বিকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। প্রকৃত অপরাধী শনাক্ত করে নির্দোষ হলে শিশুটিকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি তাদের।

অন্যদিকে, এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম বলেন, জিজ্ঞাসাবাদে মোবাইল চুরির কথা শিশুটি স্বীকার করেছে এজন্য তাকেও আসামি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর দাবি, শিশু সংশ্লিষ্ট মামলায় তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তারা পুরো বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং শিশুটিকে নির্দোষ দাবি করে মুক্তি চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *