বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট; ট্রাইব্রেকারে কবাখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন বোয়ালখালী নাইক্ষ্যংছড়িতে আসছেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি রাজস্থলী সরকারি কলেজে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও চারা রোপন বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও মোঃ জাকির হোসেন এর যোগদান বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা; মাদক-অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিবাহ রোধে জোরালো আলোচনা রাবার বাগান ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ জানাল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ: রিসোর্ট ব্যবস্থাপকসহ দুজন গ্রেপ্তার মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন কাপ্তাইয়ে ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির কাছে অভিযোগ রাজস্থলীতে ফ্রী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত  খাগড়াছড়ির গুইমারায় ১৩ কিলোমিটার খাল খনন সম্পন্ন মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন খাগড়াছড়িতে আলপালনি, আলপালন, এফ্লা ও বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত; গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ প্রতিহিংসায় ক্ষুব্ধ হয়ে ১৫ বছরের শিশুকে মামলায় আসামি করে আদালতে পাঠালেন, রামগড় থানার ওসি

মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

Reporter Name

দীপক সেন, স্টাফ রিপোর্টার।।
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করতে সবাইকে ফল চাষে আরও আগ্রহী হতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের আহ্বান জানান।

মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, উন্নত মানের ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল সংরক্ষণবিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের ফল চাষ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ ও তথ্যসেবা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *