বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান’র সিদ্ধান্তই চুড়ান্ত; দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে রেট্রোফিটিং পদ্ধতিতে সেতু সংস্কার; সাশ্রয় হলো ৮০ কোটির কাজ ১ কোটি ৮০ লাখে সামাজিক প্রতিরোধই সহিংসতা রোধের সবচেয়ে বড় শক্তি”- খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত লামায় সেনাবাহিনী অভিযানে অবৈধ বালু উত্তোলনে সরঞ্জাম জব্দ ২রা জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা; রাঙ্গুনিয়ায় কেন্দ্র ৩টি, পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন,  ঈদগাঁওতে মাদক ও জুয়ার আসর থেকে জুয়েল মেম্বারসহ ৬ জন আটক নাইক্ষ্যংছড়িতে নানা কর্মসূচি শেষে লামায় সাচিংগ্রু জেরী এমপি বান্দরবানে দায়িত্ব অবহেলা বিভিন্ন অনিয়ের অভিযোগে ৭গ্রাম লিডারকে অব্যাহতি দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ আটক তিন বান্দরবান সদর হাসপাতালে প্রায় ৪ কোটি টাকার টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ ফাইতং খালে সেতুর অভাবে চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার করছে হাজারো মানুষ দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট; ট্রাইব্রেকারে কবাখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন বোয়ালখালী নাইক্ষ্যংছড়িতে আসছেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি রাজস্থলী সরকারি কলেজে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও চারা রোপন বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও মোঃ জাকির হোসেন এর যোগদান বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ আটক তিন

Reporter Name

মো. হাচান আল মামুন,দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বণিকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য ও মোবাইল নাইট টহল দল উপজেলার ১নং মেরুং ইউনিয়নের মেরুং বাজার ঈদগাহ মাঠসংলগ্ন সুমনের বাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোশারফ হোসেন (৩৫), মো. হৃদয় হোসেন (২১) এবং মো. শাহিন ওরফে বাবু (২২)। তাদের সবার বাড়ি উপজেলার ১নং মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকায়।

এ ঘটনায় এসআই (নিঃ) প্রাণতোষ বণিক বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। ১ জুলাই ২০২৬ তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) আলা উদ্দিনের ওপর অর্পণ করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *