শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মহালছড়িতে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত ঈদগাঁওতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ আলীকদম উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে আর্থিক অনুদান ও চারা বিতরণ করলেন সাচিং প্রু জেরী দূর্গম ও পশ্চাৎপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: দীপেন দেওয়ান এমপি খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৫ কেন্দ্রে ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত গুইমারায় জমি বিরোধে ৬০০ চারা গাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি আড়াই লাখ টাকা লংগদুতে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন বান্দরবানে ২ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ মাটিরাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ এর উদ্বোধন রাজস্থলীতে জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লামায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুদানের চেক বিতরণ বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার তারেক রহমান’র সিদ্ধান্তই চুড়ান্ত; দীপেন দেওয়ান

সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, পর্যটনের প্রসার ঘটাতে হলে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও নারীর নিরাপত্তাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। টেকসই পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে উইমেন রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে, এমএসসিডি (MSCD) প্রকল্প ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত “সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন” শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

উইমেন রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী ও সভাপতি অ্যাডভোকেট সুষ্মিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম মাহবুব রনি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের জেলা আহ্বায়ক নমিতা চাকমা, জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা এবং তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী নেত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি, জীবনধারা ও পরিবেশ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে পর্যটন খাতে নারীর অংশগ্রহণ, নিরাপত্তা, কর্মসংস্থান এবং নেতৃত্বের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পর্যটন ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে, অন্যদিকে পার্বত্য অঞ্চলের ঐতিহ্য, জীববৈচিত্র্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সংরক্ষণও নিশ্চিত হবে। এ লক্ষ্যে নীতিনির্ধারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *