বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

আলীকদম উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে আর্থিক অনুদান ও চারা বিতরণ করলেন সাচিং প্রু জেরী

Reporter Name

মো.জয়নাল আবেদীন, আলীকদম 

‎বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন ধর্মী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

‎(২ জুলাই) বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রায় (৯ কোটি টাকা ব্যায়ে) নব-নির্মিত উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

‎এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য।

‎বেলা ১২ ঘটিকার সময় সীমান্তবর্তী দূর্গম পৌয়ামুহুরী এলাকার দরিপাড়া সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনজুর আলমের  সভাপতিত্বে ৪নং  কুরুকপাতা ইউনিয়নে মহামারি ” হাম রোগে ” আক্রান্ত পরিবার কে অনুদান ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

‎জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন,শিক্ষা স্বাস্থ্য,কৃষি,আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং দূগর্ম এলাকায় জনসেবায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সেবাকে আরও দ্রুত,স্বচ্ছ,কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ  তহবিল থেকে আর্থিক অনুদান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনপ্রতি ৪ হাজার টাকা ২০ জন কে অনুদান দেওয়া হয়েছে। এরপর দূগর্ম কুরুকপাতা ইউনিয়নে হাম রোগে আক্রান্ত পরিবারের মাঝে ১ হাজার টাকা করে ১৮৩ জন নগত অর্থ বিতরণ কর হয়। এরপরে জনপ্রতি ৩০ কেজি করে ৩৪৩ জনের মাঝে চাউল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

‎এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, কুরুকপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাকনাও ম্রোসহ বান্দরবান জেলা- উপজেলার অংঙ্গ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *