শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতা ছড়া এলাকায় সীমান্ত নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

বৃহস্পতিবার (২জুলাই) উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ (এসপিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন (পিবিজিএমএস), মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন (এএমসি) এবং ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।

জনসচেতনতামূলক সভায় সীমান্তে চোরাচালান, নারী পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ও সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য বা বিদেশি নাগরিক অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায়।

পরে ধনপাতা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে এলাকার প্রায় ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন (এএমসি)-এর নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ (এসপিপি) বলেন, পার্বত্য অঞ্চলের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা দেশের সীমান্ত রক্ষা করতে চাই। দুর্গম ধনপাতা ছড়া এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে বিজিবি পাশে থাকবে। আমরা সবাই মিলে এই পাহাড়কে নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ রাখতে চাই। তিনি আরও বলেন, দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সড়ক যোগাযোগ, শিক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *