শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

বরকলে অভিযান চালিয়ে ১১০ কেজি চায়না রসুন ও ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১১০ কেজি চায়না রসুন ও ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট হরিণা এলাকার আমতলা গ্রাম ও বাজারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে টহলদলের নেতৃত্ব দেন হাবিলদার মোস্তাফিজ।

বিজিবি জানায়, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে একটি ঘরে পরিত্যক্ত অবস্থায় ১১০ কেজি চায়না রসুন এবং ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার ৭২৩ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসারে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *