শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বিহার কমিটির অভিষেক ও শপথ গ্রহন

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বু্দ্ধাংকুর বৌদ্ধ বিহার রাঙ্গামাটি পরিচালনা কমিটির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে দুপুরে দুই পর্বে বিহারের আগিনায় নব নির্বাচিত কমিটির সদস্যদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময নব নির্বাচিত কমিটির সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য অর্থ ( যুগ্ন সচিব) সুমন বড়ুয়া, আসামবস্তি ধর্ম চক্র বিহারের অধ্যক্ষ পাইয়া বংশ মহাথের, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাপাল থের, আনন্দ প্রিয় ভিক্ষু, অধ্যাপক উজ্জ্বল বড়ুয়া, ডা. রুপম তালুকদার বাবলা, উদয়ন বড়ুয়া, আশিষ বড়ুয়া, সম্ভু বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি বলেন, গৌতম বুদ্ধের অহিংসা নীতিকে ধারণ করে। লোভ, লালসা ত্যাগ করে, সমাজকে একতাবদ্ধ হয়ে কাদে কাদ মিলিয়ে দল মত নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে যেতে হবে। সমাজ উন্নয়নের জন্য গঠনমূলক আলোচনা করতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে ঐক্য ছাড়া কোন বিকল্প নাই।
সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়া বলেন- বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ৪১ বিশিষ্ট সদস্য নিয়ে গঠন করা হয়েছে। রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ১৯৬৯ সালে গঠন করা হয়। এ সংগঠনকে গতিশীল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং সরকারের সহযোগিতা খুবই প্রয়োজন। নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে কায়, বাক্য, মনে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এবং আগামী সকল কাজ সফলতার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য ভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে এ অনুষ্ঠানকে উপলক্ষ করে সকাল থেকে পতাকা উত্তলন, সংঘদান, অস্ঠপরিস্কার দান, বুদ্ধ প্রতিবিম্বদান, জ্ঞাতি ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয। নব নির্বাচিত কমিটির সকল সংগঠককে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি যুগ্ম সচিব সুমন বড়ুয়া।
এ অনুষ্ঠানকে উপলক্ষে করে শত শত পুণ্যাতির আগমনে এক মিলন মেলায় পরিণত হয় বিহার প্রঙ্গনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *