মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি বিলাইছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি বিলাইছড়িতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত তিন দিন পর মুক্ত ৬ রোহিঙ্গা শ্রমিক, নাইক্ষ্যংছড়িতে অপহরণ নিয়ে নিরাপত্তা উদ্বেগ বান্দরবানের লামার কন্যা সৈয়দা তামান্না হোরায়রার কৃতিত্ব, ময়মনসিংহ সদরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩, ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি রাজস্থলীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন দীঘিনালায় শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও চারা বিতরণ খরিপ-২ মৌসুমে গুইমারায় কৃষি প্রণোদনায় বৃক্ষরোপণ কার্যক্রম, ২৩০০ চারা বিতরণ

দীঘিনালায় শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ইটের সলিং সড়কের দক্ষিণ পাশে নির্জন স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে বলাৎকার করেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর বাড়িতে ফিরে শিশুটি শারীরিকভাবে অসুস্থতা ও ব্যথার কথা জানালে তারা বিষয়টি জানতে পারেন। পরে তাকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার (৫ জুলাই) দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। মামলায় ছোট মেরুং এলাকার মো. লিটন (৪৫)-কে অভিযুক্ত করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. নাসির উদ্দিনের ওপর ন্যস্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও চিকিৎসা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *