বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করলিয়া প্রকল্পের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ বিলাইছড়িতে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের সতর্কতামূলক মাইকিং জাতীয় পল্লী উন্নয়ন দিবসে খাগড়াছড়ির শ্রেষ্ঠ মাঠ সহকারী পানছড়ির জান্নাতুন নাহার টানা বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন খুঁটি হেলে পড়ায় বান্দরবানের চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পানছড়িতে কৃষি প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার লংগদুতে ঘরের বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে দিনমজুরের মৃত্যু টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ বাঘাইছড়িতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

লংগদুতে ঘরের বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে দিনমজুরের মৃত্যু

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলায় নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেনসন চাকমা নিজ বাড়ির বিদ্যুতের লাইনের সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনমজুর বেনসন চাকমার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *