November 18, 2026, 7:11 pm
শিরোনাম :
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং ইটভাটায় মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে চারজনকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

অভিযানকালে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন ও শামসুল আলমকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় করাতকলে সংরক্ষিত গোল কাঠ এবং চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করে আইনগত ব্যবস্থার জন্য ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোছাইনকে নির্দেশ দেয়া হয়।

এ ছাড়া জালালাবাদ ইউনিয়নে অবস্থিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিক ও ম্যানেজার শামসুদ্দিন এবং সালামত উল্লাহকে  দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘনের দায়ে  এ জরিমানার অর্থও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোমনাথ, পুলিশ ও আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদগাঁওবাসীর স্বার্থ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা