বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের কানুনগোপাড়ার পাশ দিয়ে প্রবাহিত চেঙ্গী নদী পারাপারে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে নৌকার ব্যবস্থা করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

চেঙ্গী নদীর ওপারে পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের আট থেকে দশটি গ্রামের মানুষের যাতায়াত রয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় বিদ্যালয় শিক্ষার্থীসহ শত শত গ্রামবাসীকে ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হতো। বিষয়টি জানার পর স্থানীয়দের চলাচলের সুবিধার্থে নৌকার ব্যবস্থা করেন সংসদ সদস্য।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কানুনগোপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এলাকাবাসীর হাতে নৌকা তুলে দেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি রিপন ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুস সামাদ, ৩নং পানছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেন, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি পরম বিকাশ ত্রিপুরা এবং সংগঠনের সহ-সভাপতি বরেন্দ্র লাল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকা পেয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে নদী পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। এ উদ্যোগের জন্য তারা সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *