বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলে প্রায় ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক ও জুমচাষিরা।

উপজেলার কাপ্তাই খাল তীরবর্তী এলাকা, চর, সমতল ভূমি এবং পাহাড়ের ঢালে জুম চাষের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন অধিকাংশ মানুষ। তবে গত ৮ জুলাই দিবাগত রাতে আকস্মিক পাহাড়ি ঢলে নিচু এলাকা ও খালের তীরবর্তী বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে যায়। একই সঙ্গে কয়েকটি পাহাড়ে ধসের কারণে জুম চাষের ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পাহাড়ি ঢলের পানিতে তাদের আবাদি জমি তলিয়ে গিয়ে বিভিন্ন মৌসুমি ফসল নষ্ট হয়েছে। এসব জমির উৎপাদনের ওপর নির্ভর করেই তাদের পরিবারের জীবিকা চলে। আকস্মিক এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা প্রয়োজন বলেও জানান তারা।

রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া জানান, টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলের কারণে উপজেলার প্রায় ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষিখাতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগে উপজেলার কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *